কক্সবাজারের সন্তান মামুন হলেন কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব

0
6

 

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্বখ্যাত অপরাধ বিজ্ঞানী ড. শাহেদ চৌধুরীকে বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং আবদুল আউয়াল মামুনকে দলের মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকার ডিওএইচএস এ অবস্থিত পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক এই ঘোষণা দেন। এছাড়াও উভয়কে পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্ট্যান্ডিং কমিটির সদস্যও মনোনীত করা হয়।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আজকের এই অনুষ্ঠান জাতীয় রাজনৈতিক ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ১০ সেপ্টেম্বর ২০২১, দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৩ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কল্যাণ পার্টির এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়, ঢাকার ডিওএইচএস বারিধারাস্থ চেয়ারম্যান কার্য্যালয়ে।
দীর্ঘ প্রায় দেড় যুগের বেশী সময় অপেক্ষায় থাকার পর বাংলাদেশ কল্যাণ পার্টি তার পূর্ণাঙ্গ মহাসচিব মনোনীত করতে পারল। ড. শাহেদ চৌধুরীর মত বিশ্বখ্যাত মানুষকে পেয়ে আমরা সত্যিই অভিভূত। এই নতুন পদায়ন এবং যোগদান বাংলাদেশ কল্যাণ পার্টিকে দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে এক নবধারার সৃষ্টি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
ড. শাহেদ চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, একজন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধার সাথে রাজনীতি করতে পারা সৌভাগ্যের ব্যাপার। জ্ঞান এবং অভিজ্ঞতাকে পূজি করে নতুন ও পুরাতন কমিটির মেধাবী ও যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে কল্যাণ পার্টি বাংলাদেশের ক্ষমতায় আরোহন করতে পারবে বলে আমার বিশ্বাস।
নতুন মহাসচিব আবদুল আউয়াল মামুন বলেন, দেশে রাজনীতি সহ সবজায়গায় পরষ্পরের প্রতি অসম্মান, অবিশ্বাস বিরাজমান। মুক্তিযুদ্ধ যেখানে আমাদের জাতীয় ঐক্যের মূলভিত্তি হওয়া দরকার ছিল সেখানে মুক্তিযুদ্ধকেই অনৈক্যের জন্য ব্যবহার করা হচ্ছে মুক্তিযুদ্ধের ফাইন্ডিং ফাদার্সদের বিতর্কিত হতে দেখছি প্রতিনিয়ত। কল্যাণ পার্টি নতুন এই রাজনৈতিক মেরুকরনের মাধ্যমে দেশে চালানোর দায়িত্ব নিতে চায়। সেই লক্ষ্যেই আজ থেকে ঐক্য ও সম্মানের রাজনীতির শুভ সুচনা করছি।
অনুষ্ঠানের শুরুতে এবি পার্টির প্রায় ২০ জন নেতা কল্যাণ পার্টিতে যোগ দেন। পার্টির সম্মানিত চেয়ারম্যান বর্তমান নেতৃবৃন্দদের সাথে নিয়ে, যোগ দেওয়া নেতৃবৃন্দকে রজনীগন্ধা ও পার্টির ক্যাপ পরিয়ে বরন করে নেন। কল্যাণ পার্টিতে যোগ দেওয়া ব্যাক্তিদের মধ্যে রয়েছেন ড. শাহেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটি, আবদুল আউয়াল মামুন, যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি, নাজমুল হুদা অপু, সভাপতি ঢাকা মহানগর উত্তর, উবাইদুল্লাহ মামুন, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ, আব্দুল্লাহ আল হাসান সাকীব, সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ, ইব্রাহিম খান সাদাত, সভাপতি, ব্রাম্মনবাড়ীয়া জেলা, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব, রেখা আকতার, কেন্দ্রীয় নারী নেত্রী, তাফহীমুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, ডাঃ হারুন, যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, ডাঃ আলাউদ্দীন, যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, ভাগ্যবতি ভৌমিক, সহকারী সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ, মোহাম্মদ মাহবুব
সদস্য কেন্দ্রীয় কমিটি, তাজ আরা ঐশি এল.এল.বি, ইউনিভার্সিটি অব লন্ডন, আইনজীবি।
এছাড়াও কল্যাণ পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোরকান ইব্রাহীম, বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাছির, নুরুল কবির পিন্টু, যুগ্ম মহাসচিব, মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান, আলী হোসাইন ফরায়েজী, ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ইলিয়াস, সভাপতি – চট্টগ্রাম মহানগরী, আল আমিন ভুইয়া রিপন, শাহানা সুলতানা শিলা, আবু হানিফ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

আগেতালেবানের উত্থানে ভারতের কপালে চিন্তার ভাঁজ
পরে১২-১৪ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ওয়ালটন মহিলা বীচ ফুটবল