সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

0
8

 

সংবাদ বিজ্ঞপ্তি
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি—বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ব্রাক্ষ্ম্য মন্দিরে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে ৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট বাপ্পী শর্মা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দীপক দাশ পেয়েছে ১৫ ভোট।

এছাড়া ২৩ ভোট করে পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাংবাদিক বলরাম দাশ ও বাবলা পাল। তাঁরা উভয়ই ১ বছর করে দায়িত্ব পালন করবেন।

কাউন্সিলে স্বতস্ফূর্তভাবে ভোটারেরা ভোট প্রদান করে। ৫০টি ভোটের মধ্যে সবকটি কাস্ট হয়। ভোটগ্রহণ শেষে স্বচ্ছভাবে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে দায়িত্ব পালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ—সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, স্বপন পাল (নাজির), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, সরূপম পাল পাঞ্জু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর।

আগেরামুতে ইয়াবা ও নগদ টাকা সহ আটক-১ 
পরেকক্সবাজার পৌর কাউন্সিলর জামশেদের স্ত্রী রোজিনা পারভিনের ইন্তেকাল