শুকনাছড়ির বনভূমিতে এডমিন একাডেমির লিজ বাতিলের দাবীতে যুব ইউনিয়ন’র সভা

0
5
প্রেস বিজ্ঞপ্তি
শুকনাছড়ির বনভূমিতে এডমিন একাডেমির লিজ বাতিল না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা যুব ইউনিয়ন। গতকাল শনিবার সন্ধ্যায় সংগঠনটির এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শহীদুল্লাহ্ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারক সঞ্চালনায় অনুষ্ঠিত সভা থেকে সংগঠনটি আরো বলে, প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। যেকোনো মূল্যে কক্সবাজার শহরের হৃদপিন্ড সেই বনভূমি রক্ষা করা হবে। সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোসাদ্দিক আবু, সৌরভ দেব, সাংগঠনিক সম্পাদক জসীম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক কালাম আজাদ, তথ্য গবেষণা সম্পাদক আজিম নিহাদ, সদস্য যথাক্রমে আজিজ রিপন, রিপন পাল, কানন বড়ুয়া, কৃষ্ণা দাশ প্রমুখ।
আগে৭০০ একর বনভূমি বরাদ্দের প্রতিবাদে রামুতে মানববন্ধন
পরেটেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১