
নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালীর কুতু্জোমে নৌকার প্রার্থী শেখ কামাল ও স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। তার নাম আবুল কালাম। সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি খোকনের সমর্থক বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
এই ঘটনায় আরো সাত জন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার পরপরই সেই ৫নং ওয়ার্ড কেন্দ্রের স্থগিত করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে অবস্থান করছেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
অন্যদিকে ১২ পর্যন্ত ৬নং ওয়ার্ডেও গোলাগুলি চলছে বলে নিশ্চিত হওয়া গেছে।













