
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময়ে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, থানা’র ওসি (তদন্ত) ইবনে শরীফ আলম, শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পল্লি ব্যংক ব্যবস্হাপক
মহি উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা একাডেমি সুপার ভাইজার মো: সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাঈনুদ্দিন খালেদ, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমূখ।
আলোচনা সভার শেষে শহরে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমের সামনে গিয়ে শেষ হয়।













