১২ কোটি টাকার ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক

0
4

 

সিবিকে ডেস্কঃ

১২ কোটি টাকার ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা পাচারের সময় ১২ রোহিঙ্গাসহ ১৪ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো—মো. আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১),  মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩),  মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২), মো. মঞ্জুর আলম (১৯), মো. একরাম উল্লাহ (১৯)।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি ফিশিং বোট  ইয়াবার একটি বড় চালান খালাসের জন্য চট্টগ্রামে আসার খবর পেয়ে কর্ণফুলী নদী এলাকায় তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব। বুধবার দুপুরে পতেঙ্গা এলাকায় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় র‌্যাবের টিম। তল্লাশির সময় ১৪ রোহিঙ্গা র‌্যাবের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার চালান নিয়ে আসার কথা স্বীকার করে তিনটি ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা বের করে দেয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবার বড় বড় চালান এনে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকারও করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেমুনিয়া হত্যা মামলায় হাইকোর্টে গিয়েও জামিন পাননি বসুন্ধরার এমডি
পরে“মাগো”একটি বারের জন্য আপনার ছেলেকে নৌকা দিন: ছাত্রনেতা নুরুল কবির হেলাল