কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক

0
11

 

বার্তা পরিবেশক:

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ রফিকুল ইসলাম পরিদর্শন করেন। গতকাল ২ অক্টোবর রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় তিনি এই পরিদর্শন করেন। তার পরিদর্শনকালে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, মহাপরিচালক এর সহধর্মিণী এবং কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিবাসীদের আবাসন ব্যবস্থা,খাদ্য মেন্যু,খাদ্য নিরাপত্তা সহ সকল মৌলিক সেবার বিষয়ে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। মহাপরিচালকের শুভাগমন উপলক্ষে বিকাল ৫.০০ ঘটিকায় কেন্দ্রের বালক শাখার মিলনায়তনে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম নিবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন – “আজকের শিশুরাই ভবিষ্যতের কর্ণধার, ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার”। তিনি বলেন – সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও রয়েছে অপার সম্ভাবনার ভান্ডার। তারাও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখবে একদিন। অতঃপর নিবাসীদের পরিবেশিত মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। এরপরে কেন্দ্রের পক্ষ থেকে উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীসহ নিবাসী শিশুরা মহাপরিচালক, পরিচালক (প্রতিষ্ঠান) এবং মহাপরিচালক এর সহধর্মিণী কে সম্মাননা স্মারক ও নিবাসী শিশুদের তৈরিকৃত হস্তশিল্প কর্ম হিসেবে নমুনা তাজমহল,আপেল গাছ এবং কমলা গাছ তুলে দেন। শিশুদের তৈরিকৃত হস্তশিল্প কর্ম দেখে অভিভূত হন প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। অধিদফতরের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক এরূপ পরিদর্শন কেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং সাফল্যের পেছনে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা সকলের।

 

 

আগেজনগণের মূল্যায়নেই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবো : চাকমারকুলের তরুন ব্যবসায়ী এন আলম
পরে৩ অক্টোবর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার