নিজস্ব প্রতিনিধিঃ
মহেশখালি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ সাকিব নামের সেই কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৬ অক্টোবর) সকাল ৭ টার সময় উপজেলার সোনাদিয়াদ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে লোকজন।
সাকিব চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মোঃ জাফরের ছেলে।
উদ্ধারকারীদলের প্রধান কুতুবজুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছৈয়দ হোছাইন বলেন, সকালে সাগরে ্নএকটি মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা জানায় । পরে আমি সহ রফিক,ফয়সাল,শাহাব উদ্দীন গিয়ে তাকে উদ্ধার করি। নিহতের শরীর ফুলে গেছে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ঘটনার নিশ্চিত করে বলেন, বিষয়টি মহেশখালী-চকরিয়া থানা পুলিশকে জানিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।