শপথ নিলেন মহেশখালী ও টেকনাফের ৬ ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান

0
8

 

এম. এ আজিজ রাসেল:
কক্সবাজারে সদ্য সমাপ্ত মহেশখালী উপজেলার মাতারবাড়ি, হোয়ানক, কুতুবজোম, টেকনাফ সদর, হ্নীলা ও সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়।

শপথ নিয়েছেন মহেশখালী মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হায়দার, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মির কাসেম, কুতুবজোম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শেখ কামাল, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ও সাবরাং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন।

আগেটেকনাফে বালিশের নিচে মিলল ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ
পরেসিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ৬ সেনা কর্মকর্তা