
নিজস্ব প্রতিবেদকঃ
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদের সাথে মতবিনিময় করেছেন রামু উপজেলা থেকে নৌকা প্রতীক প্রাপ্ত ৬ জন প্রার্থী ।
বুধবার রামু আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের নেতৃত্বে মতবিনিময় অনুষ্ঠানে নৌকা প্রতীক প্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়নের জনাব নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়নের সরওয়ার কামাল সোহেল, জোয়ানিয়ানালা
ইউনিয়নের কামাল সামশুদ্দীন আহমেদ প্রিন্স, গরজনিয়া ইউনিয়নের মুজিবুর রহমান, ঈদগড় ইউনিয়নের নুরুল আলম ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের খোদেসতা বেগম রীনা।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সুজন শর্মার সন্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুচনা বক্তব্য প্রদান করেন ব্যারিষ্টার মিজান সাঈদ, বক্তব্য রাখেন কক্সবাজার সমিতি ঢাকার সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
কাকরাইলের জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরে অনুষ্ঠিত মতবিনিময়ে শামসুল আলম মন্ডল রামুতে নৌকার প্রার্থীকে জিতানোর জন্য রামু উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি ভোটের সুষ্টু পরিবেশ বজায়ে সিনিয়র সচিব হেলালুদ্দিনের সুদৃষ্টি কামনা করেন।
সিনিয়র সচিব হেলাল উদ্দিন তার বক্তব্যের শুরুতে নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীদের অভিনন্দন জানান। কক্সবাজারের অভুতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে নৌকা প্রতীকের জয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।













