
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আ.লীগের মনোনিত চেয়ারম্যান (নৌকা) প্রার্থী টিপু সুলতান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে অসুস্থতা বোধ করলে চেয়ারম্যান টিপু সুলতানকে পরদিন সকালে করোনা টেস্ট করতে নমুনা দেন। ওইদিনই টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। ভাইরাস আক্রান্ত হওয়ায় তিনি সদর হাসপাতালে ভর্তি আছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
চেয়ারম্যান টিপু সুলতান তার সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।













