
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে প্রতিমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকালে গোলদিঘীর পাড় চত্ত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে কক্সবাজার রামকৃষ্ণ মঠ ও মিশন। কক্সবাজার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি দীলিপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, আমরা সবাই মিলে এদেশে শান্তিতে বসবাস করে আসছি। এবছর দুর্গাপূজার সময় একদল উশৃঙ্খল ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপে হামলা, ভাংচুর, লুটপাট ও বাড়ীঘরে আগুন দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। বক্তারা এসব ঘটনার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তীব্র নিন্দা ও ধিক্কার জানান। কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন পাল, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক দুলাল কান্তি চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপুল সেন, শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক নারায়ন দাশ, ইস্কন মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, বৈঞ্চব সাধন চন্দ্র পাল, ঘোনার পাড়া সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি দুলাল দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সদর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরিমল কান্তি দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, জেলা হিন্দু পরিষদের সভাপতি দীপক দাশ। উক্ত মানবন্ধন ও সম্প্রীতি সমাবেশে বিভিন্ন মঠ-মন্দির এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













