রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ‘কিলিং স্কোয়াড’ সদস্য গ্রেপ্তার

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক। তিনি জানান, এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে তাকে হত‌্যা করে।

উল্লেখ্য, মুহিবুল্লাহর মূল উত্থান হয় ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের বর্ষপূর্তিতে। ওই দিন তিনি লাখো রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনার তুঙ্গে এনেছিলেন নিজেকে। সেদিন তার নেতৃত্বে ছিলো ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গার মহাসমাবেশ।

আগেচকরিয়ার পশ্চিম বড় ভেওলায় সিরাজুল ইসলাম বাবলার পক্ষে নেই তৃণমূল আ.লীগ
পরেমুহিবুল্লাহ হত্যা পূর্ব পরিকল্পিত, ২ মিনিটেই ‘কিলিং মিশন’