রানা ও নজিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

0
5

সিবিকেঃ

দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা ও দৈনিক কক্সবাজারের বার্তা সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও অর্থ সম্পাদক পদে ভোট প্রদান করেন সাধারণ ভোটাররা।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আয়াছুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
এতে বিনা প্রতিদ্বন্দিতায় বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন আবদুল কুদ্দুস রানা ও নজিবুল ইসলাম।
আগেবিএফইউজের নতুন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ
পরেরোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০