
চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া থানার আলোচিত‘সরওয়ার কামাল’হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে ইউসুফ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় চকরিয়ার চিরিঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ইউসুফ চকরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকার মৃত মৌলভী হোছনের ছেলে।
র্যাব জানায়, খবর পেয়ে চকরিয়া থানাধীন চিরিঙ্গা এলাকায় অভিযান চালায় তারা। এসময় সরওয়ার কামাল হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে ইউসুফ ডাকাত পালিয়ে যাবার চেষ্টা করলে র্যাব ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কোমরে পরিহিত লুঙ্গির পিছনে গুঁজানো অবস্থায় ১ টি থ্রি-কোয়ার্টার গান এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ইউসুফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১ টি’র অধিক মামলা রয়েছে। তাকে চকরিয়া থানায় পাঠানো হচ্ছে।













