
চকরিয়ায় বিএমচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ৯ সমর্থক আহত হয়েছে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার রাতে এ পৃথক ঘটনা দুটি ঘটে।
এর জেরে রাত ১২টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গিরের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। সময় ৫ কর্মী আহত হয়।
বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বদিউল আলমের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে আমার ৪ সমর্থককে আহত করেন।
নৌকার প্রার্থী বদিউল আলম বলেন, রাতে আমি ঢাকায় ছিলাম।
তারা নিজে ভাংচুরের ঘটনা ঘটিয়ে আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এসময় ৫ কর্মী আহত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.ওসমান গণি বলেন, পাল্টাপাল্টি হামলার ঘটনায় দু’টি এজাহার দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।













