
স্পোর্টস ডেস্কঃ
যে পাঁচটি কারণে টি২০ বিশ্বকাপ জেতার দাবিদার হতে পারে পাকিস্তান :
১. ঘরের মাঠ :
যে টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা ছিল, তা হচ্ছে পাকিস্তানের ‘ঘরের’ মাঠ।
দলের ভিতরে সমস্যা হলেই আরও শক্তিশালী হয়ে উঠে পাকিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপেও সেটা দেখা গিয়েছিল। এ বারের বিশ্বকাপের আগে কোচের দায়িত্ব ছাড়েন মিসবা উল হক। রমিজ রাজা সবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এসেই একাধিক বিতর্কের মুখে পড়েন তিনি।
অধিনায়ক বাবর আজম নিজের দল বাছার সুযোগ পেয়েছেন। শেষ মুহূর্তে দলে নেওয়া হয় শোয়েব মালিক, ফখর জামানদের। দু’জনকেই প্রথম একাদশে খেলতে দেখা গিয়েছে। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবরের ওপেনিং জুটি সাফল্য পেয়েছে। বোলারদের সাফল্যও দলকে সাহায্য করেছে। বাবরের নেওয়া সিদ্ধান্তগুলি সাফল্য এনে দিয়েছে দলকে।
৪. অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নেওয়া :
পাকিস্তান দলে শোয়েব মালিকদের মতো অভিজ্ঞদের দলে নিয়ে আসা কাজ দিয়েছে। ৩৯ বছরের শোয়েব মালিককে দলে নেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু নিজেকে ফিট রেখেছেন শোয়েব। ব্যাট হাতে এখনও দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে তার।
৫. পাকিস্তান সুপার লিগ :
এছাড়া পাকিস্তান সুপার লিগ বাবরদের সাফল্যের অন্যতম কারণ। ২০০৯ সালের পর থেকে আইপিএল-এ খেলতে পারে না পাকিস্তানের ক্রিকেটাররা। ২০১০ সাল থেকে পাকিস্তান দলের সাফল্য কমতে থাকে। ২০১৫ সালে শুরু হয় পিএসএল। ভারত না খেললেও অন্যান্য দেশের তারকারা এই লিগে খেলেন। টি২০ ক্রিকেটের চাপ নিতে শিখে গিয়েছেন বাবররা। সব মিলিয়ে এই পাকিস্তান বিশ্বকাপের বাকি দলগুলোকে চাপে ফেলার ক্ষমতা রাখে।
-বিডি-প্রতিদিন













