সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ

0
4

সিবিকে ডেস্কঃ

সাতকানিয়ায় বিয়ের অনুষ্ঠানে খাবার টেবিলে বরপক্ষের এক অতিথিকে তৃতীয় বার গরুর মাংস এনে না দেওয়াতেই কনে পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর ও কনে পক্ষের মারামারি থামাতে এসে মারধরের শিকার হয়েছেন স্থানীয়রাও।

শনিবার (৩০ অক্টোবর) কালিয়াইশের মৌলভীর দোকানের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনার পর কনের চাচা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিয়েতে বর পক্ষের ৩শ লোককে খাওয়ানোর কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত তাদের চারশো জনেরও বেশি মানুষকে খাওয়ানো হয়। এসময় খাবার টেবিলে বর পক্ষের এক ব্যক্তিকে তৃতীয় বার অতিরিক্ত গরুর মাংস এনে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে। ঘটনা থামাতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের কেও মারধর করা হয়। পরে বর নিজে এসে মারামারিতে যোগ দেন। এতে স্থানীয়সহ উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন।

ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী বর পক্ষের বরাত দিয়ে জানান, বিয়েতে মারামারির ঘটনা মাংস নিয়ে নয়। এটা নাকি বিয়ে বানচালের জন্য তৃতীয় কোনো পক্ষের ষড়যন্ত্র। এতে বর পক্ষের দশ জনের মতো আহত হয়েছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিয়েতে মাংস কম দেওয়ার ব্যাপারে অপ্রীতিকর ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় অভযোগ দেয়নি।

আগেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ২
পরেযে ৫ কারণে টি২০ ‘বিশ্বকাপ’ জেতার দাবিদার পাকিস্তান