চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

0
3

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের কম-বেশি ২০ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজার আসছিল। পণ্যবাহী ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গাড়ি দু’টি হারবাং দরগাঁ এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাত সাড়ে ৮ টা পর্যন্ত কেউ মারা না গেলেও একজন গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপর আহতরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি দু’টি।

আগেউন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন: ঈদগড়ে মেয়র মুজিবুর রহমান
পরেটেকনাফে ‘কথিত’ আরসা নেতা হাশিমের মরদেহ উদ্ধার