
নিজস্ব প্রতিবেদকঃ
স্বরাষ্ট্রমন্ত্রী ৮ নভেম্বর কক্সবাজার সফরে আসছেন।ওই দিন দুপুর ২ টার কিছু সময় পর তিনি কক্সবাজার এসে পৌঁছাবেন। মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুসারে মন্ত্রী ওইদিন বিকেল পৌনে ৩ টার দিকে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের রেইজিং ডে উপলক্ষে র্যালী ও প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে ওইদিন বিকেলে ৫ টা ৫৫ মিনিটের দিকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।













