যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি জেলা পুলিশের

0
9
সিবিকে:
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, যেকোন মূল্যে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধ পরিকর। কোন অবস্থাতেই কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে।
পেশাগত দায়িত্ব পালনকালে সবসময় সাংবাদিকদের সার্বিক সহযোগীতারও আশ্বাস দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার।
তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিক পরস্পরের বন্ধু। আমরা মিলেমিশে দেশের জন্যই কাজ করি। কাজেই আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকা জরুরী।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সমকালের কক্সবাজার অফিস প্রধান আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদ, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, জ্যেষ্ঠ সাংবাদিক আয়াছুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় সদস্য, দেশ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলাম, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক, দৈনিক অবজারভার ও দৈনিক মানবকন্ঠের কক্সবাজার প্রতিনিধি ফরহাদ ইকবাল, একাত্তর টিভির কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সময় টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, ইউএনবির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আজকের দেশ-বিদেশ এর মফস্বল সম্পাদক দীপক শর্মা দীপু, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক কক্সবাজারের সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
আগেকুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে শ্যামা পূজা উদযাপিত
পরেবসুন্ধরার এমডি আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা, পটিয়ার যুবক আটক