খুরুস্কুলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, ভোটগ্রহণ স্থগিত

0
3

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত ও মেম্বার প্রার্থী-পুলিশসহ ৬-৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা নুরুল হুদা। তিনি বলেন, ‘এলাকার পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুরুশকুল কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১১টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মেম্বার প্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুল নামে দুই মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আক্তারুজ্জামান পুতু নামে একজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আক্তারুজ্জামান পুতু মেম্বার প্রার্থী শেখ কামালের সমর্থক।

প্রত্যক্ষদর্শী রিয়াদ জানান, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ, র‌্যাব, বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আগেরেইনট্রি ধর্ষণ মামলায় সাফাতসহ ৫ জন খালাস
পরেকউকের মতবিনিময়: ২০২২ সালের জুনে শহরের প্রধান সড়ক উন্মুক্ত