
বার্তা পরিবেশক:
চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার বিরুদ্ধে হুমকি প্রদর্শনের অভিযোগ আনলেন ওই এলাকার বিশিষ্ট শিল্পপতি, দেশের ব্যবসায়ীদের সংগঠন বিইএমইএ কেন্দ্রীয় সভাপতি এফবিসিসিআই’র গভর্ণিং বডির সদস্য শাহনেওয়াজ চৌধুরী স্বপন মিয়া।
এই অভিযোগ তিনি রিটার্নিং কর্মকতাকে লিখিতভাবে জানিয়েছেন। একই সাথে হুমকিদাতা নৌকার প্রার্থী সিরাজুল চৌধুরী বাবলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।
লিখিত অভিযোগে শাহনেওয়াজ চৌধুরী স্বপন মিয়া জানিয়েছেন, তার ভাতিজা সামউনুল চৌধুরী সুমনের চেয়ারম্যান পদে বাবলার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান এজেন্টের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন
শাহনেওয়াজ চৌধুরী স্বপন মিয়া। তার জন্য কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে এলাকায় এসেছেন।
এতে ক্ষিপ্ত হয়ে তাকে পথসভায় প্রকাশ্যে হুমকি দিয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

এতে তাকে ভাতিজার জন্য প্রচারণা চালাতে ভাতিজার জন্য প্রচারণা চালাতে বের না হতে বলেছেন। বের হলে রাস্তাঘাটে লাঞ্ছিত করবে বলে হুমকি দিয়েছেন। অন্যদিকে তার বাড়ির সামনে বাবলার বেশ কয়েকজন সমর্থক ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে তার বাড়ির সামনে গভীর রাত পর্যন্ত অবস্থান করে অশ্লীল হাকাবকা করছে।
এদিকে স্বপন মিয়ার ভাতিজা চেয়ারম্যান প্রার্থী সামউনুল চৌধুরী সুমন অভিযোগ করেছেন, তাকে প্রচারণাতে বাধা প্রদান করা হচ্ছে। তার প্রচারণার সময় বাবলার সমর্থক মাইকের গাড়ি অবস্থান করে অহেতুক চিল্লাচিল্লি করছে। এতে প্রচারণার চরম বিঘ্ন ঘটছে সামউনুল চৌধুরী সুমনের।
শিল্পপতি স্বপন মিয়া জানিয়েছেন, মূলত নৌকার প্রার্থীর হওয়ার প্রভাব দেখিয়ে হুমকি প্রদান ও তার ভাতিজার প্রচারণায় বাধা দিচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
চেয়ারম্যান প্রার্থী সামউনুল চৌধুরী সুমন বলেন, গত পাঁচ বছরে দুঃশাসনের কারণে ভোটাররা বাবলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে দিশেহারা হয়ে হুমকি ও আজেবাজে বকছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও নির্বাচনী পথসভায় থাকায় সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানা যায়নি।













