
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা খেয়াঘাটে কক্সবাজার শহরের ০৫নং ওয়ার্ডের এসএম পাড়া—ছনখোলা সংযোগ ব্রীজ নির্মাণের দাবীতে আজ ০১ ডিসেম্বর (বুধবার), সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। উক্ত মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসককে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে স্মারলিপি প্রদান করা হবে। অনুরোধক্রমে— কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ ও ছনখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।













