তথ্যমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
19

সিবিকে ডেস্কঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্পর্কে ছবিবিকৃতির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর সূত্রাপুর থানায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও তার সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

আগেডিসেম্বর-জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের শপথ
পরেকক্সবাজারে যাত্রা শুরু হলো দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্টের