সিনহা হত্যা মামলা : ৭ আসামির বক্তব্য গ্রহণ চলছে

0
15

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য এবং জেরা সম্পন্ন হওয়ার পর ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৫ এর তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামকে পাঁচ দিনব্যাপী আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেছেন। ১ ডিসেম্বর (বুধবার) দুপুরে এ জেরা শেষ হওয়ার পর সাক্ষ্যদের বক্তব্য আসামিদের শুনানো হয়। ওইদিন ৮ জন আসামি তাদের বক্তব্য শেষ করেছেন। তবে তারা সাফাই সাক্ষী দিবেন না বলে আদালতে জানিয়েছেন। তারা লিখিত আকারে পরীক্ষা দেবেন।

এর আগে বুধবার (১ডিসেম্বর) ৮ আসামি তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। অপর ৭ আসামির বক্তব্য গ্রহণের জন্য আজ ৬ ডিসেম্বর থেকে ৭ এবং ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

আগেচকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
পরেসেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি : সু চির ৪ বছরের কারাদণ্ড