যুব নারীরাই শান্তি সমৃদ্ধ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

0
4

বার্তা পরিবেশকঃ
যুব নারীরাই শান্তি সমৃদ্ধ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত মঙ্গলবার কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে যুবনারী নেত্রীদের নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা এবং যুব, শান্তি ও নিরপত্তা বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স এর সহায়তায়, জাগো নারী উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত কর্মশালার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক। জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলি শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ম্যাভিক কাব্রেরা ভ্যালেজা, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স এর এশিয়া প্রোগ্রাম কোঅরডিনেটর মল্লিকা আয়ার, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স এর পিসবিল্ডিং ফেলো ওয়েবিন মুগান্ডা, স্বেচ্ছাসেবী সংস্থা বাস্তব এর নির্বাহী পরিচালক রুহি দাশ, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক নিহার রঞ্জন রায়, প্রকল্প ব্যবস্থাপক আবদুল আজিজ এবং প্রকল্প কর্মকর্তা তাসমিয়া আকসি প্রমুখ। কর্মশালায় কক্সবাজার জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধ শতাধিক ইয়ং উইমেন লিডার অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন,নারীর অধিকার, লিঙ্গ সমতা, শান্তি এবং নিরাপত্তা, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা, উগ্রবাদ মোকাবেলা বিষয়ক আলোচনা স্থান পায়। কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

 

 

আগেভারতের প্রতিরক্ষাপ্রধান ও স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত
পরেদেশত্যাগের চেষ্টায় মুরাদ