দেড় ঘণ্টা পর কক্সবাজার বিমানবন্দরের লিফটে আটকা ৪ যাত্রী উদ্ধার

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে উঠার লিফটে আটকে পড়েছিলেন চারজন যাত্রী। দেড় ঘন্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন। তিনি বলেন, মূলত তারা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরই লিফট। পরে টেকনিশিয়ান ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আটকে পড়াদের উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে দু’জন ভয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এমনিতে সব ঠিক আছে।

আগেযে সুযোগ কাজে লাগিয়ে রামুর ৪ শিক্ষার্থীকে অপহরণ করে রোহিঙ্গারা
পরেক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫টি অফিস উদ্বোধন