
সিবিকে ডেস্কঃ
বঙ্গোপসাগরে বাণিজ্যিক একটি জাহাজে ডাকাতির সময় ৪৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে লাইট হাউস থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর রাত ১২টায় এএইচজেড শিপিংয়ের একজন এজেন্টের মাধ্যমে জানতে পারি কক্সবাজার লাইট হাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এমভি লাদিন্দা নামের একটি স্ক্র্যাপ ভেসেলে একদল জলদস্যু ডাকাতি করছে। খবর পেয়ে সমুদ্রে টহলরত বিসিজিএস মনসুর আলী জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় দুটি বোটসহ ৪৩ জলদস্যুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু বার্থিং হাউজার, স্টিল ওয়াররোপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামাল এবং আটক করা জলদস্যুদের পতেঙ্গা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।













