মহেশখালীর পাহাড়ে মদের কারাখানার সন্ধান, চোলাই মদ জব্দ

0
8

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার শাপলাপুর গহীন পাহাড়ে বিশাল মদের কারখানার সন্ধান পেয়েছে স্থানিয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ।

রবিবার (২৬ ডিসেম্বর ) সকালের দিকে ৫শ লিটার মদ ও বিপুল উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।

উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিমে গহীন পাহাড়ের ভিতরে চাগকাটা ঝিরিতে গড়ে ওঠা এ কারখানায় উৎপাদিত মদ বিভিন্ন স্থানে পাচার হতো।

শাপলাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,স্থানিয় চেয়ারম্যানের নির্দেশে আমি, গ্রাম পুলিশসহ স্থানিয় জনগনের সহযোগিতায় মদের কারখানায় গিয়ে বিপুল পরিমাণ মদ ও সামগ্রী জব্দ করি।

তিনি আরেও জানান, কারখানা থেকে বিশটি কনটেননার ভর্তি প্রায় পাঁচ’শ লিটার মদ জব্দ করা হয়। এ সময় কারখানার বিভিন্ন পাত্র, ফানেল, গুড়, বিভিন্ন উৎপাদন সামগ্রী জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরির কারিগর নাজু নামে একজন পালিয়ে যায় বলেও জানান।

আগেকক্সবাজারে এবার স্কুলছাত্রীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগ
পরেকক্সবাজারে গণধর্ষণের মূলহোতা সেই আশিক গ্রেফতার