কক্সবাজারের হোটেলে অসামাজিক কার্যকলাপ, পতিতা-খদ্দেরসহ আটক ২১

0
11

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের এক নারীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় তোলপাড়ের পর হোটেল-কটেজে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার কক্সবাজারের শহরের লালদিঘির পাড়ে চালানো এক অভিযানে  সাত নারীসহ ২১ জনকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) সেলিম উদ্দীন জানিয়েছেন, লালদিঘির পাড়ের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি ও ইয়াবার আসর বসানোসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে খদ্দের সেজে আহসান বোডিং ও পাঁচতারা হোটেল থেকে পুলিশের সদস্যরা এসব পতিতা ও খদ্দেরদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের বহু হোটেল-কটেজ  এবং শহরের ভেতরের কয়েকটি অখ্যাত হোটেলে পতিতাবৃত্তি চলে আসছে। পুলিশের কতিপয় কর্মকর্তা মাসোহারা নিয়ে এসব অপকর্মের প্রশ্রয় দিয়ে আসছে। এনিয়ে প্রায় সময় স্থানীয় সচেতন লোকজন অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি দীর্ঘদিন। এর মধ্যে সম্প্রতি হোটেলে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা নিয়ে হোটেল ও কটেজে পতিতা ব্যবসার কথা ফের আলোচনায় উঠে।

আগেআলোচিত রাজনীতিক জয়নাল হাজারী আর নেই
পরেচাকমারকুলের চেয়ারম্যান নূরুল ইসলামের বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী