
মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর সোনাদিয়ায় ডাকাতি করে ফেরার পথে ৫ জলদস্যুকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টার সোনাদিয়ার মগচর থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলো, মোহাম্মদ রাসেল (৩২), ওয়াজ উদ্দিন (২৭), মোহাম্মদ সাগর (২৫), আব্দুল খালেক (৩৫) ও মোহাম্মদ সাইদ (২৩)। তাদের বাড়ি সোনাদিয়া, নাজিরারটেক কক্সবাজার পৌরসভা ও মাতারবাড়ি এলাকায়।
জানা গেছে, ডাকাতি ফেরার পথে ফেরার পথে সোনাদিয়া দ্বীপ থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে।













