
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারে চকরিয়ায় মাইক্রোবাস ও শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক। তিনি মাস্টার নুরুল আলম চকরিয়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা মোশতাক আহমদের মেজো ছেলে।
সংসার জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের সন্তানের জনক। তার সহধর্মীনি হিফতুল মাওয়া রুমু কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।













