
মোঃনাছির উদ্দিন, রামু:
প্রতি বছরের ন্যায় রামুতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০২২ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। তৎমধ্যে শনিবার সকালে জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে হল রুমে পরিচালনা পরিষদের সভাপতি বাবু নীতিশ বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আজিজুল হক সিকদার, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স। এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালনায় সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন এর কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













