নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি এলাকায় পেঁপে বাগানে হাতির তাণ্ডব

0
10

 

আবদুল মালেক সিকদার, রামু
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী পাড়া এলাকায় এক একর পেঁপে বাগানে তাণ্ডব চালিয়েছে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির পাল,এতে ব্যাপক ক্ষতি হয়েছে বাগানের মালিকের, প্রতিদিন সন্ধ্যা নামতে শত শত বাগানের মালিক ও পাহারাদারেরা রাত জেগে পাহারা বসিয়ে পটকা ফাটিয়ে মশাল জ্বালিয়ে লাঠি হাতে সরব থাকলেও বন্ধ করা যাচ্ছে না হাতির তাণ্ডব, প্রায় রাতেই সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাতির পাল নামে।
পেঁপে বাগানের মালিক রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দিয়াং পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইসালামের ছেলে দিদার ও মৃত আহাম্মদ হোছনের ছেলে মাহামুদুলহক জানান সোনাইছড়ি ইউনিয়নের বটতলী এলাকায় ৫ একর জমির ওপর ধার-কর্জ করে প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে অনেক কষ্টের বিনিময়ে পেঁপে বাগান করেছি, গাছে পেঁপে ধরছে, বাগানে পাহারাদার ও রাখছি,১৩ই জানুয়ারি( বৃহস্পতিবার) সকাল ৮ টার সময় ৮ টি বন্যহাতির একটি পাল আমার বাগানের ঘের ভেঙে বাগানে প্রবেশ করে এবং তাণ্ডব চালায় এতে আমার ৪শত পেঁপে গাছ ভেঙে পেলে পেঁপে নষ্ট করে ,এতে আমার প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকার মত ক্ষতিসাধন হয়, আমরা সরকারের সহযোগিতা কামনা করছি, এইদিকে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা, সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ক্ষতিগ্রস্ত বাগান মালিকের পেঁপে বাগান পরিদর্শন করেন ।

আগেউখিয়ায় ৩দিন ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সীরতুন্নবী (স.) মাহফিল
পরেঈদগাঁওতে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২