মেরিনড্রাইভ সড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে বিশ্বখাদ্য কর্মসূচি-ডব্লিউএফপির পিকআপ ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের টেকনাফ মিঠা পানির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভয়েসকে বলেন, ‘কক্সবাজার থেকে টেকনাফগামী ডব্লিউএফপির পিকআপ ভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে কৃষি জমিতে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আগেপেটের ভেতর বহন করা ইয়াবা নিয়ে স্বামী-স্ত্রী সহ আটক ৩
পরেআর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়লেন মেসি