
নিজস্ব প্রতিবেদকঃ
ওসি প্রদীপের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছে টেকনাফেরর বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তারা এ বিক্ষোভ করেন।
এতে বক্তব্য রাখেন, ওসি প্রদীপের হাতে নিষ্ঠুর নির্যাতনের শিকার কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরো কয়েকজন।
তারা বলেন, ওসি প্রদীপ ক্রসফায়ারেরর নামে বহু মানুষকে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানাভাবে নির্যাতনের শিকার হলেও কোনো প্রতিকার পাইনি। তাই সিনহা হত্যা মামলার রায়ের দিকে চেয়ে আছি। এই মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে সান্ত্বনা পাবো













