দরিয়া নগরে অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

0
5

নিজস্ব প্রতিবেদক:

ছোট ভাই-বোনের নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজারের দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত কিশোরী ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।

ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শরীফ উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এ সময় সালমা তার সহপাঠীদের নিয়ে খেলা করার সময় গলায় ফাঁস লাগে। সালমার বড় ভাই আবদুল্লাহ মাদ্রাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনকে গলায় ফাঁস দেয়া দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।’

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, অভিনয় দেখাতে গিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

আগে৩ দিনের সফরে কক্সবাজার আসছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
পরেরামু একে আজাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ