উখিয়ায় স্কুল ছাত্রী নিখোঁজের ২১ দিনেও মেলেনি 

0
3

ফারুক আহমদ, উখিয়া 

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্রী  সুমাইয়া আক্তার  (১৬) নিখোঁজের ২১ দিন পর  তার হদিস মেলেনি । নিখোঁজ  স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী , সহপাঠী  ও পরিবারের  সদস্যদের মাঝে  চরম উদ্বেগ  ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা গেছে ,  উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৩ নম্বর  ওয়ার্ডের  রুমখা পশ্চিম বড়বিল গ্রামের  জাগির হোসনের স্কুল পড়ুয়া কন্যা সুৃমাইয়া আকতার গত ১ ফেব্রুয়ারি সকালে শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় । ওই দিন থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবারের  সদস্যরা জানান, আত্বীয় স্বজন ও সম্ভাব্য অনেক জায়গায়  খুজাখুজি করেও তার সন্ধান মেলেনি।
এ দিকে নিখোঁজের মা  আলকিজ বেগম এ ব্যয়পারে উখিয়া  থানায় সাধারণ ডায়েরি  লিপিবদ্ধ করেন ।  যার নম্বর  ৮৮ তারিখ ২ ফেব্রুয়ারি। তদন্তকারী কর্মকর্তা  হিসেবে  দায়িত্ব পান,  এসআই কার্তিক চন্দ্র পাল।

পিতা জাগির হোসন অভিযোগ করে বলেন ,  আমার স্কুল পড়ুয়া কন্যা সুমাইয়া  নিখোঁজের ৩ সপ্তাহ পার হয়ে গেছে। মেয়েকে উদ্ধারে আমরা বার বার পুলিশের  কাছে ধর্ণা দিচ্ছি।  পুলিশের নিকট হতে সে রকম কোন সহযোগীতা পাচ্ছিনা। তিনি আরও বলেন ,  অপহরণ  চক্রের সদস্যরা,  আমার মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে ।
দ্রুত স্কুল ছাত্রী সুমাইয়াকে   উদ্ধার  করার জন্য  আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোরদাবী জানিয়েছেন সহপাঠীরা।

আগেউখিয়ায় ১৭৩ কোটি টাকায় ৪৮ কিঃমি সড়ক  ও ৭ টি সাইক্লোন সেন্টার নির্মাণ 
পরেজেলাজুড়ে অপসাংবাদিকতায় অতিষ্ট সাধারণ মানুষ