
রামু প্রতিনিধি:
বান্দরবনে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজের গত কাল সকালে ক্লাস চলা কালীন সময়ে ছাত্রলীগ মিছিলে না যাওয়াত। বাংলাদেশ ছাত্রলীগে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজে সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার কর্তৃক সাধারণ শিক্ষার্থী উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায়
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজে গেইটে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেই সময় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজে একাদশ শ্রেণী, জিয়াউর রহমান,রাকিবুল ইসলাম ইমনসহ প্রায় ০৫জন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের উপর হামলায় সময় কলেজ প্রশাসনের লোকজন উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে। কলেজ প্রশাসনের মদদ ও সহযোগিতাতেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলা চালিয়েছে।
এতে নবীন ও প্রবিণ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবাই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর দিন দুপুরে সশস্ত্র হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
তিনি আরো বলেন, বর্তমানে ছাত্রলীগ শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সরকারের প্রধান লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। বাংলাদেশ ছাত্রলীগকে ‘গণবিরোধী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বর্জন করার আহ্বান জানান। সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে যেসকল ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের শাস্তি দাবি করেন।
উল্লেখ্যঃ নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কামাল সরকারি শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসীদের অঙ্কুরে বিনষ্ট করার জোর দাবিও তোলা হয় এ মানববন্ধনে।













