চকরিয়ায় ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
5

 

নুর মোহাম্মদ :
চকরিয়ায় হারবাং এ ছড়ার পানিতে ডুবে আলিফা আক্তার (৩) নামের এক শিশুর নিহত হয়েছে।

হারবাং ইউনিয়নের নুনাছড়ি ছড়ায় বুধবার ২৩ মার্চ সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। হারবাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুনাছড়ি এলাকার মোঃ মিজানের মেয়ে অালিফা অাক্তার -৩ ।

নিহত শিশুর পারিবারিক সুত্রে জানা যায় অালিফা সবার অজান্তে খেলতে গিয়ে নুনাছড়ি ছড়ার চোরাবালির পানিতে ডুবে যায়। অনেক জায়গায় খোঁজাখোজির পর ওই ছড়া থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন নিহত শিশুর চাচা গিয়াস।

হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরাজ উদ্দিন জানান, বিষয়টি চকরিয়া থানাকে অবগত করে দাফন করা হয়েছে।

আগেমন্ত্রীই জানালেন, ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে সরাসরি
পরেরামুতে ভিসা দেয়ার নামে শাহাব উদ্দিনের প্রতারণা:প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা