কক্সবাজারের খুরুশকুলে নির্মিত হচ্ছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প

0
3

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে নির্মিত হচ্ছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প। যেখানে আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) খুরুশকুল পিএমখালী চৌফলদন্ডী ইউনিয়নে বেলা ৩টায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে  বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত করা হবে। কক্সবাজারে সরকারের বড় বড় মেঘা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। তার মধ্যে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে এই প্রকল্প একটি মাইলফলক হয়ে উঠবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান জানিয়েছেন, প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রীণ এনার্জি লিমিটেড।

এসময় কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগেরামুতে বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান
পরেভাসানচর পৌঁছাল আরও ১৫৩৫ রোহিঙ্গা