প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় এলে কক্সবাজার-মহেশখালী টানেল হবে: রফিক এমপি

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে কক্সবাজার জেলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। সরকার আবার ক্ষমতায় এলে কক্সবাজার-মহেশখালী টানেল অথবা সেতু নির্মাণ করা হবে। সাথে রেলপথও সংযুক্ত হবে।

শনিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের মেগা প্রকল্পের কাজ চলছে জেলার বিভিন্ন উপজেলায়। এরই ধারাবাহিকতায় মহেশখালী বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে। এখানকার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত, আধুনিক সড়ক নির্মাণ, কৃষি পণ্যের মানবৃদ্ধিসহ নানান বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা রেখেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিক ইকবাল, কুতুবজোম ইউপি চেয়ারম্যান শেখ কামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় অংশগ্রহণকারী তিন প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। এতে উপজেলা তথ্য আপা অফিস প্রথম, উপজেলা কৃষি অফিস দ্বিতীয় ও উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস তৃতীয় স্থান অর্জন করে।

আগেডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন : ওবায়দুল কাদের
পরেটেকনাফে আইস-ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক