উখিয়ায় সমাজ সেবা অফিসে ২২ জন দরিদ্র রোগীকে ১১ লাখ টাকা প্রদান

0
5
স্টাফ রিপোর্টার, উখিয়া
উখিয়ায়  সমাজ  কল্যাণ মন্ত্রণালয়ের  সহযোগিতায়  ২২ জন হতদরিদ্র রোগী ১১ লাখ টাকা  চিকিৎসা সহায়তা অর্থ পেয়েছে ।
 গতকাল শনিবার ( ২ এপ্রিল)   উপজেলা  নিবার্হী কর্মকর্তা ইমরান হোসেন সজিব  দরিদ্র রোগীদের হাতে  নগদ সহায়তা অর্থের চেক  তুলে দেন ।
এ সময়  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন ,  উখিয়া থানার অফিসার ইনচার্জ   আহমেদ সনজুল মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী  ও মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে  এ চেক বিতরণ  বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা   আল মাহমুদ হোসেন জানান,  ক্যান্সার , কিডনি   প্যারালাইসিস , থ্যালসমিয়া,  হৃদরোগ  সহ বিভিন্ন জটিল রোগেআক্রান্ত  দরিদ্র রোগীদের কে   চিকিৎসা তহবিলের  চেক দেয়া  হয়েছে।
আগেরামুতে সোনালী অতীত ফুটবল লীগে ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল টাইব্রেকারে জয়ী
পরেএইচএসসিতে মেধা বৃত্তি পেয়েছে রাইসা জহির অহনা