এইচএসসিতে মেধা বৃত্তি পেয়েছে রাইসা জহির অহনা

0
12
প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে অংশ নিয়ে মেধা বৃত্তি লাভ করেছে রাইসা জহির অহনা। ইতিপূর্বে সে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো।
রাইসা জহির অহনা বিশিষ্ট রাজনীতিক ও ঠিকাদার জহির উদ্দীন কাজল এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুসরাত জাহান মুন্নীর একমাত্র কন্যা। তাঁর দাদা মরহুম আলহাজ্ব আবদুল করিম সওদাগর রামু উপজেলার স্বনামধন্য ব্যবসায়ি, দানবীর ও সমাজসেবক ছিলেন। নানা দেশ বরেণ্য শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মরহুম মোশতাক আহমদ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাইসা জহির অহনা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং পিতা-মাতা, হলি ক্রস কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অহনা বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য ঢাকায় অবস্থান করছেন। সে সকলের দোয়াপ্রার্থী।
আগেউখিয়ায় সমাজ সেবা অফিসে ২২ জন দরিদ্র রোগীকে ১১ লাখ টাকা প্রদান
পরেইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ