বসতবাড়ি হারিয়ে প্রশাসন-জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরলেও বিচার পাচ্ছে না চকরিয়ার গৃহবধূ

0
3

 

বার্তা পরিবেশক:
বসতবাড়ি হারিয়ে সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে এক গৃহবধূ, অভিযোগ নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরলেও বিচার পাচ্ছে না গৃহবধূ মুন্নি, এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়, ঘটনাটি ঘটেছে চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভিলেজার পাড়া বড়ঘোনাস্থ এলাকায়।

জানাযায় চকরিয়া বরইতলী ভিলেজারপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে খালেদা বেগম ( মুন্নির) বিবাহ হয় ২০০৩ সালে চট্টগ্রামের চন্দনাইশ পশ্চিম কেশুয়া এলাকার মৃত আবদুল হকের ছেলে মফিজুল হকের সাথে। বিবাহের কিছু দিন পর খালেদা বেগম ( মুন্নি) এনজিও সংস্থা কারিদাস ও কোষ্ট টাস্টে ১৩ বছর পর্যন্ত চাকরি করে এবং গরু ছাগল লালন পালন করে আয় রোজকার করে পিত্রালয়ের পাশে বরইতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভিলেজার পাড়া বড়ঘোনাস্থ এলাকায় নিজ নামে ৪০ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে দীর্ঘ দিন ধরে স্বামীসহ বসবাস করে আসছে, তাদের ঘরে রয়েছে ৩ মেয়ে ১ ছেলে, পরবর্তীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং গরু ছাগল বিক্রি করে বেকার স্বামী মফিজুল হককে ৩ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে ভিসা নিয়ে সৌদি আরব পাঠায় মুন্নি, সৌদি প্রবাসী স্বামী মফিজুল হক পরবর্তীতে বাংলাদেশে বসবাস কারি স্ত্রী ও ছেলে-মেয়ের কোন ভরণপোষণ দেয়না এবং খোঁজ খবর ও রাখে না, এই অবস্থায় খালেদা বেগম ( মুন্নি) হঠাৎ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ঐ সময়েও প্রবাসী স্বামী মফিজুল হক স্ত্রী খালেদা বেগম ( মুন্নি) ও ছেলে মেয়ের কোন ধরণের দেখভাল করে নাই, এই বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারনে খালেদা বেগম ( মুন্নি)স্বামী মফিজুল হককে ১০ই জুলাই ২০২১ ইংরেজি তালাক প্রদান করে, পরে স্বামী মফিজুল হক সৌদি আরব অবস্থান করা কালিন স্থানীয় এলাকার প্রভাবশালী লোকজনের প্ররোচনায় পড়ে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য মুন্নিকে বিভিন্ন সময় মোবাইলে হাঁকাবকা ও হুমকি প্রদান করে, তারই ধারাবাহিকতায় তালাক প্রাপ্ত স্বামী মফিজুল হকের নিদের্শে খালেদা বেগম ( মুন্নির)আপন সহোদর শাহাবুদ্দিন সহ সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে ২৫ শে জুলাই ২০২১ ইংরেজি সকালে খালেদা বেগম ( মুন্নির) বাড়িতে অনধীকার প্রবেশ করিয়া দুই সন্তানকে জিম্মি করে মুন্নিকে মারধর করে বাড়ির থেকে এক বস্ত্রে বাহির করে দিয়ে,বাড়িটি দখলে নেন,বর্তমানে দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে বসবাস করচ্ছে গৃহহারা মুন্নি,এই বিষয়ে ৬ জন কে অভিযুক্ত করে ০২ ই এপ্রিল ২০২২ ইংরেজি চকরিয়া থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী খালেদা বেগম ( মুন্নি),অভিযোক্তরা হলেন খালেদা বেগম মুন্নির আপন সহোদর শাহাবুদ্দিন, তালাক প্রাপ্ত স্বামী মফিজুল হক, শহিদুল ইসলাম, রাজিব,শাহারিয়া,মোদাচ্ছের।সন্ত্রাসীদের কবল থেকে গৃহবধূ মুন্নির বসত ভিটা উদ্ধার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান এলাকাবাসী ও সচেতন মহল ও ভুক্তভোগী খালেদা আক্তার মুন্নি।

আগেটেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক
পরেকক্সবাজারে সেচ প্রকল্প নিয়ে দ্বন্দ্বে যুবককে হত্যা