মোরশেদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন- লুৎফুর রহমান কাজল

0
4

প্রেস বিজ্ঞপ্তি:

সাম্প্রতিক পিএমখালীতে সন্ত্রাসীদের নির্মম প্রহারে নিহত মোরশেদ আলীর কবর জিয়ারত ও পরিবার সদস্যদের সাথে সাক্ষাত করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

আজ আছরের নামাজের পর তিনি প্রয়াত মোরশেদ আলীর বাড়িতে কিছুক্ষণ অবস্হান করে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নিহত মোরশেদ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপি’র কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।

এসময় সাথে ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নূর সওদাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগেজামিন পেলেন বিএনপি নেতা ইশরাক
পরেপর্যটন শিল্প বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে-এডিএম আবু সুফিয়ান