সিবিকে ডেস্কঃ
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে।
নিউমার্কেট থানায় তিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান।
বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও এসআই ইয়ামিন কবির।
আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি করেছেন।
নিউমার্কেট থানার পুলিশ জানায়, বুধবার রাতে নাহিদ হত্যায় তাঁর চাচা মো. সাঈদ বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানার এক উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে নিউ মার্কেটের ২৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ৯০০ব্যক্তিকে আসামি করে মামলা করেন।