কক্সবাজার সদর তথ্য সেবা কেন্দ্রের বিশেষ উঠান বৈঠক অনুষ্টিত

0
8
ওবাইদুল হক নোমান, রামু
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য সেবা কেন্দ্র (তথ্য আপা) অর্থাৎ  তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পটি বর্তমান সরকারের একটি সফল উদ্যেগ। বর্তমান আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশকে এগিয়ে নিতে পুরুষদের পাশাপাশি নারীদের ও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যেশে তথ্যআপা নামক এই প্রকল্পটি চালু করেন। এবং এই প্রকল্পের সুফল আমরা সবাই ভোগ করছি।
 কক্সবাজার সদর তথ্য সেবা কেন্দ্র, তথ্য আপা’র উদ্যেগে অনুষ্টিত বিশেষ উঠান বৈঠকে বক্তারা এই সব কথা বলেন। ১৮ এপ্রিল সোমবার কক্সবাজার ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত উক্ত উঠান বৈঠকে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান, কায়সারুল হক জুয়েল। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক সদর উপজেলা আওযামীলীগের সভাপতি বীর মুক্তি যুদ্ধা মনিরুল আলম চৌধুরী, বীর মুক্তি যুদ্ধা আব্দুল মান্নান মিয়াজী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা রিসোস পার্সন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উল্লাহ। কক্সবাজার সদর তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা জেসমিনের পরিচালনায় উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষক ও তথ্যসেবা কেন্দ্রের উপকার ভোগী ৫০ জন মহিলাসহ তথ্য সেবাকেন্দ্রের কর্মকর্তা বৃন্দ।
আগেঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, তিন মামলায় আসামি ১৩০০
পরেঈদগাঁওয়ের গোমাতলীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু