
কক্সবাজার উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ সদস্যরা। মঙ্গলবার ভোরে উখিয়া ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া হলদিয়া পালং মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ রহিম ও পশ্চিম হলদিয়া পালং ফিরোজ মিয়ার পুত্র সরোয়ার কামাল (১৮)।
তিনি জানান, একটি দল দীর্ঘদিন ধরে টাকা নকল করছিল। ঈদকে সামনে রেখে সেই টাকা তারা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর দু’জনকে আটক করা হয়।












